ঢাকা
logo
প্রকাশিত : March 16, 2026

বড়লেখায় মশক নিধনে সংসদ সদস্যের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা পৌরশহরে ডেঙ্গু ও আন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মাসব্যাপী ‘সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। এর আগে নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপির নেতৃত্বে পৌরশহরের প্রধান সড়কে পরিচ্ছন্নতা অভিযানের বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে তিনি পৌরশহরের একটি নালার ময়লা-আর্বজনা পরিষ্কার করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বের হওয়া র‍্যালিতে অংশ নেন ইউএনও গালিব চৌধুরী, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, প্রবীণ বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌরসভার সহকারি প্রকৌশলী রাজিব বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram