ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৫
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬

মধুখালীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ফেইসবুকে উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী সাংবাদিক পলাশ।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে লিখিত বক্তব্যের মাধ্যমে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হোসেন পলাশ। তিনি মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সারাদেশের কোনো জেলা বা থানায় তার বিরুদ্ধে নারী নির্যাতন বা নারী কেলেঙ্কারি সংক্রান্ত কোনো অভিযোগ বা মামলা নেই। কিন্তু ‘এফ টিভি’ নামে একটি ফেইসবুক পেজে এনামুল খন্দকার নামের এক সংবাদকর্মী একজন নারীর সঙ্গে তার একটি এডিট করা ছবি পোস্ট করে সেখানে নারী কেলেঙ্কারি সংক্রান্ত মামলা নম্বর ২৭/২৫ উল্লেখ করেন। পরবর্তীতে সংবাদকর্মী মিজান সরদারসহ আরও অনেকে বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে সেটি শেয়ার করেন।

তিনি দাবি করেন, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে তিনি প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন। ইউরোপের একটি দেশে পাঠানোর কথা বলে ওই ব্যক্তি তার কাছ থেকে টাকা নেন এবং লেনদেনের প্রমাণ হিসেবে একটি চেক দেন। কিন্তু পরে তিনি সঠিকভাবে প্রবাসে যেতে না পেরে দেশে ফিরে আসেন।

পরবর্তীতে ওই ব্যক্তির কাছে টাকা ফেরত চাওয়া হলে বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় তিনি চেক ডিজঅনারের মামলা দায়ের করলে পাল্টা প্রতিহিংসা থেকে ওই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন, যার নম্বর ২৭/২৫।

মেহেদী হোসেন পলাশ বলেন, ওই মামলাকে কেন্দ্র করেই ফেইসবুকে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে নারী কেলেঙ্কারির অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram