

শিবচন (মাদারীপুর) প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে এক ব্যক্তির অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সন্ন্যাসীচর ইউনিয়নের খলিফাকান্দি এলাকায় অচেতন অবস্থায় একজন লোককে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার গালে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।বয়স আনুমানিক ৪৫। ধারণা করা হচ্ছে, তিনি উত্তরবঙ্গের লোক। রাস্তার পাশে কোনভাবে আঘাত পেয়ে অজ্ঞান হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী।
স্থানীয় যুবক সজিব তালুকদার ও কয়েকজন জানায়, সকাল ১১ টার দিকে ওই এলাকার বন্ধ থাকা মদিনা ফিলিং স্টেশনে একজন মানুষ অসুস্থ ও অজ্ঞান হয়ে পরে থাকতে দেখেন তারা। পরে ওই এলাকার কয়েকজন যুবক তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরে এলাকাবাসী হাইওয়ে থানা পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার ওসি জহিরল ইসলাম জানান, ট্রিপল নাইনে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তার মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

