ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৪
logo
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ

সাইমুন ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

আজ রবিবার (১৫ মার্চ) নিয়োগ দেওয়া হয় তাদেরকে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। আজ ১৫ মার্চ তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিগত দিনে বিএনপির জেলা কমিটির সদস্য সচিব ছিলেন তিনি। এর মামুন মাহমুদ জেলা কমিটিতে দায়িত্ব পালন করেছে সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদেও।

তিনি রাজনৈতিক মামলায় জেল খেটেছেন দীর্ঘ সময়। রয়েছে নাশকতা, হেফাজত, বিস্ফোরকসহ ৩ ডজনের বেশি রাজনৈতিক মামলা। তার বিরুদ্ধে সকল মামলাই নারায়ণগঞ্জে দায়ের করা হয়েছে।

স্থানীয় বিএনপির রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জেলায় সুপরিচিত। এখন পর্যন্ত কোন ধরনেরই বিতর্ক ছুতে পারেনি তাকে। এছাড়াও তিনি পেশায় একজন কলেজ শিক্ষক, অধ্যাপনা তার প্রধান পেশা হিসেবে তার সুখ্যাতি ছড়িয়েছে জেলাজুড়ে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram