ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৯
logo
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৬

মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রাম থেকে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার (৩৫) কে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। তিনি ওই গ্রামের সুধিষ্ঠির সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মধুখালী থানার একটি মাদক মামলায় মিঠুন সরকারের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড হয়। মামলাটি ২০১৬ সালের (মামলা নং-০২)। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মিঠুন সরকারকে গ্রেফতার করা হয়।

অপরদিকে একই রাতে প্রায় ২টার দিকে সক্রিয় চোর চক্রের এক সদস্যকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটক ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের কবির শেখের ছেলে মোঃ শাহিন শেখ (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত দুজনকেই রোববার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram