ঢাকা
logo
প্রকাশিত : March 15, 2026

বিরামপুরে অবৈধ বালু উত্তোলনে বিএনপি নেতার বাধা, বালুভর্তি ট্রাক্টর জব্দ

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের জোতজয়রামপুর এলাকায় ছোট যমুনা নদীর পাড় সংলগ্ন একটি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গভীর রাতে ভেকু মেশিন ও একাধিক মেসি গাড়ির সহায়তায় ২ দিন ধরে ওই এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, এক আদিবাসী ব্যক্তির নদীর পার সংলগ্ন জমি হতে গত রাত থেকে একটি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। গভীর রাতে এ ধরনের কর্মকাণ্ড চলায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি জানাজানি হলে দিনাজপুর জেলা বিএনপির সদস্য মহাসীন আলী রাজু ওরফে চশমা রাজু ঘটনাস্থলে যান এবং বালু উত্তোলনের বিষয়টি পরিদর্শন করেন বলে স্থানীয়রা জানান।পরে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বালুভর্তি ট্রাক্টর আটক করে জব্দ করে।

তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে ভেকুসহ আরও কয়েকটি ট্রাক্টর ছিল সেগুলো জব্দ করা হয়নি। ফলে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায়—বিশেষ করে মুকুন্দপুরসহ নদী ও ফসলি জমি সংলগ্ন এলাকায়—গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রবণতা বাড়ছে। এতে একদিকে নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে কৃষিজমিরও ক্ষতির আশঙ্কা রয়েছে।

নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram