ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2026

সুনামগঞ্জের তাহিরপুরে গাঁজাসহ দুইজন আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে এক কেজি ৭ শত গ্রাম গাঁজাসহ ফাহিমা বেগম (৪৫) নামে মাদক ব্যবসায়ী ও মোটরসাইকেল চালক ময়না মিয়াকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত ফাহিমা বেগম (৪৫) উপজেলার সোলেমানপুর গ্রামে শওকত আলীর স্ত্রী ও মোটরসাইকেল চালক ময়না মিয়া নিশ্চিতপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জ পুলিশ সুপার ও তাহিরপুর সার্কেলের দিকনির্দেশনায় তাহিরপুর অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই পংকজ দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শ্রীপুর দক্ষিণ ইউপিস্থ আনন্দনগর এলাকার বৌলাই নদীর উত্তর পাড়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজতে থাকা ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১টি লাল রংয়ের ১০০ সিসি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের সর্বমোট উদ্ধার মূ্ল্য অনুমান ১ লাখ ২০ হাজার ৪শত টাকা।

এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, এসআই পংকজ দাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা দায়ের করে। এফআইআর নং-১৮, তারিখ- ১২ মার্চ, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১। পর আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram