ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2026

ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন ও ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ইউনিয়ন পরিষদ আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের ৬ হাজার ১৪৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, তিনটি ধাপে মোট ৬ হাজার ১৪৫ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হবে। এর মধ্যে শুক্রবার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ১ হাজার ৬২০ জন, শনিবার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ২ হাজার ১৪ জন এবং রবিবার ১, ২ ও ৩নং ওয়ার্ডে ২ হাজার ৫১১ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ঈদকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এই ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হবে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আহসানুল হক সরকার, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঘোড়াঘাট উপজেলায় একটি পৌরসভা ও ৪ টি ইউনিয়নের মধ্যে, ঘোড়াঘাট পৌরসভায় ১ হাজার ৫৪৯ জন, ১নং বুলাকীপুর ইউনিয়নে ৫ হাজার ৭৫৫ জন, ২নং পালশা ইউনিয়নে ৫ হাজার ৬৬৭ জন, ৩নং সিংড়া ইউনিয়নে ৬ হাজার ১৪৫ জন এবং ৪নং ঘোড়াঘাট ইউনিয়নে ২ হাজার ৮৮৬ জন উপকারভোগীকে এ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram