ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩৭
logo
প্রকাশিত : মার্চ ১২, ২০২৬

মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও আসাদুজ্জামান

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি ললিতকলা একাডেমীর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ১১ মার্চ মৌলভীবাজার জেলা প্রশাসকের স্বাক্ষরিত অফিস আদেশে ইউএনওকে এই দায়িত্ব প্রদান করা হয়।

জানা যায়, কমলগঞ্জের মাধবপুরে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালক না থাকায় সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম ইতোপূর্বে উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রভাস চন্দ্র সিংহের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। তবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে পরিচালক থাকা জরুরি বিধায় সরকার কর্তৃক পরিচালক নিয়োগ না হওয়া অবধি উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জকে পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সরকার কর্তৃক পরিচালক নিয়োগ না হওয়া অবধি ১২ মার্চ থেকে মণিপুরি ললিতকলা একাডেমির পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram