ঢাকা
logo
প্রকাশিত : March 12, 2026

আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ৩

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদপানে নাঈম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।

গতকাল বুধবার (১১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়। হোলি উৎসবে অতিরিক্তি মদপানে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম।

এ ঘটনায় অসুস্থ বাকিরা হলেন- আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সুনিলের ছেলে অনিল (১৮), বিকাশের ছেলে মিলন (২৫) ও প্রণবের ছেলে পিয়াস (২১)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ওই গ্রামে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হোলি উৎসব চলছিল। এসময় সেখানে মদপান করেন চার বন্ধু। একপর্যায়ে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ সময় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ মার্চ) বিকেল ৫ টার দিকে নাঈমের মৃত্যু হয়।

আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, হোলি উৎসব পালন করতে গিয়ে অতিরিক্ত পরিমাণে মদপানের কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। এই মদ কোথা থেকে এলো বা এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram