ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৩
logo
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো

ফারহান ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জমে উঠেছে ঈদের বাজার। দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। উপজেলার বিভিন্ন মার্কেট, বিতান ও ফুটপাতের দোকানগুলোতে এখন সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা।

সম্প্রতি পাঁচবিবি পৌর শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ঈদের কেনাকাটা করতে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন ক্রেতারা। শহরের প্রধান প্রধান মার্কেট, পোশাকের দোকান, জুতার দোকান, কসমেটিকস এবং শিশুদের পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি।

ক্রেতারা বলেন, ঈদকে সামনে রেখে নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক, জুতা ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে এসেছেন তারা। তবে অনেকেই অভিযোগ করেন, কিছু কিছু পোশাক ও অন্যান্য পণ্যের দাম আগের তুলনায় কিছুটা বেশি।

ব্যবসায়ীরা বলেন, রোজার শুরুতে বাজারে তেমন ভিড় না থাকলেও ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের চাপ অনেক বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনা থাকায় বিক্রিও ভালো হচ্ছে। ঈদের আগের কয়েকদিন বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন তারা।

ঈদের আনন্দকে ঘিরে কেনাকাটায় কোনো কমতি রাখছেন না ক্রেতারা। শিশু-কিশোরদের মধ্যেও ঈদের কেনাকাটার উৎসাহ চোখে পড়ার মতো। সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে পাঁচবিবির বাজারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ক্রেতা-বিক্রেতার কোলাহলে মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram