ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩৩
logo
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

যশোরের অভয়নগরে ১২টি ককটেলসহ হত্যা মামলার আসামি আটক

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রাম থেকে হত্যা মামলার আসামি আজিজুল শেখ নামে এক যুবককে ১২টি ককটেলসহ আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দুপুর ২টার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বসতঘর ও আঙিনা থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। আটক আজিজুল শেখ ওই গ্রামের সফারত শেখের ছেলে।

র‍্যাবের একটি সূত্র জানায়, ওই গ্রামে এখনো অভিযান চলছে। আজিজুল শেখকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‍্যাব আরও জানায়, আটক আজিজুল ২০১৫ সালের একটি হত্যা মামলার আসামি। এসব ককটেল কি কাজের জন্য সংরক্ষণ করা হয়েছিলো তা নিয়ে অনুসন্ধান চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram