ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৮
logo
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

হাটহাজারীতে চার আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মোহাম্মদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে চারটি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড কার্তুজসহ মো. এরশাদ (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজের নেতৃত্বে ফরহাদাবাদ ইউনিয়নে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ, উপপরিদর্শক (এসআই) রূপন নাথসহ পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন আসামি পালিয়ে যান। এ সময় মো. এরশাদকে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড কার্তুজসহ আটক করা হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বলেন, আটক আসামিকে বুধবার (১১ মার্চ) আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram