

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরের নুরপুরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে সর্বশান্ত করে টাকা আত্মসাৎ এর প্রতিবাদে লিবিয়া ফেরত প্রবাসী সংবাদ সম্মেলন করেছে।
রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের নূরপুরের লিবিয়া ফেরত প্রবাসী কৃষক মোঃ ফকরুল মিয়াকে বিগত ২০২৩ সালের আগস্টে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মনছুর শিকদারের বিরুদ্ধে। এরই প্রতিবাদে বুধবার (১১ মার্চ) দুপুরে ভুক্তভোগী কৃষক লিবিয়া ফেরত মোঃ ফকরুল মিয়া সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
ভুক্তভোগী ফকরুল মিয়া জানান, ২০২৩ সালে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে একই এলাকার মনছুর শিকদার ১৩ লাখ টাকার চুক্তিতে বডি কনট্যাক্টে ইতালে পৌঁছে দিবে এমন কথা বললে সে (মনছুর শিকদার) আমাকে লিবিয়া নিয়ে দীর্ঘ আঠারো মাস নিদারুণ নিষ্ঠুরভাবে সেখানে আটকে রাখে, পরে আমি অনেক কষ্ট করে লিবিয়া থেকে বাংলাদেশ আসি, সেখানে সে আমাকে আটকে রাখে ও খানাপিনার কষ্ট দেয়, এখন আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবী জানাই, আমার টাকা আমি ফেরত চাই। আমি আমার স্ত্রী ও পাঁচ ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছি।

