ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩৪
logo
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি: খাগড়াছড়ি জেলা প্রশাসক

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় স্থিতিশীলতা রক্ষায় সকল পর্যায়ের অংশীজনদের নিয়ে “সম্প্রীতি সভা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় মাটিরাঙ্গা জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি, মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, উপ‌জেলা জামাআত আ‌মির আব্দুল জ‌লিলসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান, কার্বারি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করা এবং যেকোনো সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “খাগড়াছড়ি বৈচিত্র্যের জেলা। এখানে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকাটাই আমাদের সৌন্দর্য। আমরা কোনোভাবেই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না। উন্নয়ন ও অগ্রগতির জন্য শান্তির কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, সাংবাদিক ও স্থানীয় সুধীসমাজকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে, যাতে কোনো স্বার্থান্বেষী মহল সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে না পারে।

সভা শেষে উপজেলা পুকুরপাড়ে একটি বৃক্ষরোপণ করেন তিনি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। একই সঙ্গে গুচ্ছগ্রামে রেশন বিতরণ কার্যক্রমও পরিদর্শন করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram