ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৪
logo
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

হত্যা মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় হত্যা মামলা তুলে নিতে মৃত ব্যক্তির স্ত্রী ও মামলার সাক্ষীদের পুলিশের সামনেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নিহতের স্ত্রী আমেনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার বাদী আমেনার চাচা শ্বশুর আবু বক্কর খান, ভাসুর ইউনুচ খান, বড় ছেলে পারভেজ ও ছোট ছেলে আলী হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

লিখিত বক্তব্যে আমেনা জানান, নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত নেতা মো. জহিরুল ইসলাম জহির ও তার সহযোগীরা গত ২৬ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে গরু চুরি সংক্রান্ত একটি পোস্টকে কেন্দ্র করে তার স্বামী মো. ইদ্রিস খানকে অফিসে ডেকে নিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে বাড়িতে পাঠানো হয়। পরদিন অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয় এবং পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ তিনি মারা যান। এ ঘটনায় ৩ মার্চ নিহতের চাচা আবু বক্কর কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। ৮ মার্চ পুলিশ তদন্তে ইদ্রিস খানের বাড়িতে গেলে আসামিপক্ষের লোকজন পুলিশের সামনেই আমেনা ও সাক্ষীদের হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে নিহতের বড় ছেলে পারভেজ অভিযোগ করেন, মামলা হওয়ার পরও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। বরং পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। তিনি দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রধান অভিযুক্ত জহিরুল ইসলাম জহিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারে প্রযুক্তি ব্যবহারসহ নানা কৌশল গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram