ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৬

মঠবাড়িয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প-অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক আকলিমা আক্তার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি প্রমুখ।

পরে ফায়ার সার্ভিসের উপজেলা স্টেশন অফিসার সোহেল হোসেনের নেতৃত্বে ভূমিকম্প পরবর্তী দুর্যোগ এবং তাতে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক এই মহড়া বাস্তবায়ন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়ায় উঁচু মইয়ের গাড়ির সাহায্যে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ এবং আটকে পড়া লোকদের উদ্ধার কৌশল, গুরুতর আহতদের হাসপাতালে পরিবহন ইত্যাদি প্রদর্শন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram