ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৬

কাজিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে। দিবসটি উদযাপনের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুদকার, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ পারভেজ, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, বিআরডিবির সাবেক পরিচালক মিজানুর রহমান বাবলু, উপজেলা পরিষদ আদর্শ একাডেমির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram