ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৫
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় নারী উদ্যোক্তাদের তৈরী দেশীয় পণ্য প্রদর্শন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নারী উদ্যোক্তাদের তৈরী দেশীয় পণ্য প্রদর্শন করা হয়েছে। কোকাকোলা ফাউন্ডেশনের অর্থায়নে ইউনাইটেড পারপাস এ প্রদর্শনীর আয়োজন করে।

আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া পৌর মার্কেটের হল রুমে নারী দিবসের কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। ইউনাইটেড পারপাসের ইমপ্লিমেন্টশন গ্রোয়িং টুগেদার প্রজেক্ট ম্যানেজার আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, সহকারী প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলামসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভাশেষ ৫জন সফল উদ্যোক্তাদের হাতে উপহার তুলে দেয়া হয়। পরে নারী উদ্যোক্তাদের প্রদর্শিত প্রণ্যের স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বর্তমানে নারীরা পিছিয়ে নেই। তারা পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এসব নারী উদ্যোক্তাদের প্রয়োজনী প্রশিক্ষণ দিলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram