ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১০
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে নবনির্মিত বিদ্যালয় ভবনের দেয়াল ধসে শিশু আহত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে সদ্য নির্মিত প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়ণ কেন্দ্র ভবনের দেয়াল ধসে পড়ে এক শিশু আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার রমনা মডেল ইউনিয়নাধীন ১নং ওয়ার্ডে বজরা দিয়ার খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়ণ কেন্দ্রে। নবনির্মিত ভবনটি উদ্বোধনের ৩ মাসের মাথায় একটি দেয়াল ধসে পড়ে জান্নাতি আক্তার (৯) নামে এক শিশু আহত হয়। আহত ওই শিশু রমনা ঘাট এলাকার শাহাজাহান আলীর মেয়ে বলে জানা গেছে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) শীর্ষক প্রকল্পের আওতায় চিলমারী উপজেলাধীন বজরা দিয়ারখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম ফ্লাড সেন্টারটি নির্মিত হয়। নবনির্মিত ওই ভবনের প্রাক্কলিত মূল্য ছিল ৩ কোটি ৪ লক্ষ ১৬ হাজার ১৭৬ টাকা। কাজটি বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কুড়িগ্রাম। ৭ ডিসেম্বর ২০২৫ইং ভবনটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। উদ্বোধনের তিন মাসের মধ্যেই ভবন ধসের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে।

সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, স্কুলটিতে স্থানীয় শিশু শিক্ষার্থীরা সব সময় খেলাধুলা করে। জান্নাতি ও তার ছোট বোন রোববার সন্ধ্যায় স্কুলের বারান্দায় বসে ছিল। হঠাৎ দেয়াল ধসে তাদের মাথায় পড়লে জান্নাতির মাথা ফেটে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় জান্নাতিকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মাথায় সাতটি সেলাই দেয়া হয়। স্কুল নির্মাণের ৩ মাসের মাথায় ভবন ধসে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী জানান, ৫ ইঞ্চি গাথুনীর একটি ডিজাইন বাচ্চাদের ধাক্কায় পড়ে গিয়েছিল। ঠিকাদারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, বিষয়টি আমি জেনেছি। সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram