ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৩
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

কাজিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে আমরা বদ্ধপরিকর: এমপি সেলিম রেজা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচিত এমপি সেলিম রেজা বলেন, “কাজিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে যা কিছু করার করতে হবে। এ বিষয়ে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের একসাথে কাজ করতে হবে।”

সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজিপুর থানা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়ে সেলিম রেজা বলেন, “কাজিপুরের বিভিন্ন সমস্যা বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে, চুরি-ডাকাতি বন্ধে আপনারা যথাযথ ভূমিকা রাখবেন। অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না।” এরপর প্রধান অতিথি সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কাজিপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে ধন্যবাদ জানান।

বেলা ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো.এনায়েতুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আহসান, সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি দশটি কলেজে ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram