ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১৫
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

ইরানে আমেরিকা-ইসরাইলের হামলার প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন

ফারহান ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। “যুদ্ধ নয়, শান্তি চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার তিনমাথা মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বদরুদ্দোজ্জাহ সবুজ। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না; বরং এতে বিশ্বব্যাপী অস্থিরতা, মানবিক বিপর্যয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধ ও আগ্রাসনের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বিশ্বে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্ধনের পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনিছুর রহমান আনিস, সরাইল আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, উপজেলা ফ্যাসিলিটেটর (বন্ধন) বিপ্লব হোসেন, পাঁচবিবি পৌর থিয়েটারের সাধারণ সম্পাদক তাইজুল ইসলামসহ পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram