ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১২
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

সিএনজি-ভটভটি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির সংঘর্ষে তিনজন নহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চণ্ডীপুরের হযরত আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজিচালক যাত্রী নিয়ে বাঘায় আসছিলেন।

সিএনজিটি বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চণ্ডীপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালপুরের নওপাড়া গ্রামের সিএনজিচালক আব্দুর রহমান শরিফুল (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫), একই উপজেলার শাহপাড়া আনদী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০) নিহত হয়েছেন।

এদিকে আহত হয়েছেন শাহপাড়া আনদী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলের পাশে দিয়ে যাচ্ছিলাম। সকালে প্রচুর কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একে অপরকেও দেখা যাচ্ছিল না। দেখতে না পাওয়ার কারণে সংঘর্ষ হয়েছে।

তাৎক্ষণিক ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন। সিএনজি ও ভটভটি ঘটনাস্থলে পড়ে আছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। সিএনজিচালকসহ তিনজন নিহত হয়েছে।

লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram