ঢাকা
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:২৫
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

প্রশাসনকে হতে হবে ঘুষ ও হয়রানিমুক্ত: সাটুরিয়ায় পর্যটনমন্ত্রী রিতা

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। কোনো সরকারি দপ্তরে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকার কাজ করছে।

রোববার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি দপ্তরের কার্যক্রম এমন হতে হবে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ে। কোনো দপ্তরে ঘুষ বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা সহ্য করা হবে না।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে আফরোজা খানম রিতা বলেন, দলের কোনো নেতাকর্মীর আচরণে দলের বদনাম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দলের নাম ব্যবহার করে কেউ গ্রাম্য সালিস করতে পারবেন না। এছাড়া দলের নেতাকর্মীদের অযথা থানার ওসি বা ইউএনওসহ অন্য কর্মকর্তাদের কার্যালয়ে বসে থেকে সরকারি কাজে বিঘ্ন ঘটানো থেকেও বিরত থাকতে হবে।

মন্ত্রী আরো বলেন, দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচির আওতায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেম এবং সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের পুরোহিত ও পূজারীদের আর্থিক সহায়তা দেওয়ার একটি পাইলট প্রকল্প শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সব মসজিদকে এর আওতায় আনা হবে।

সাটুরিয়ার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ উপজেলার মানুষ তাকে ৬০টি ভোটকেন্দ্রে প্রথম করেছেন। এজন্য তিনি সাটুরিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। সাটুরিয়ার উন্নয়নের জন্য একটি সমন্বিত রোডম্যাপ তৈরির নির্দেশ দেন তিনি। তৃণমূল ও ওয়ার্ড পর্যায় থেকে উন্নয়নের চাহিদা তুলে এনে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিতে আরো বক্তব্য রাখেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসুম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মামুন উর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার এবং তিল্লি ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ধলা।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ডিভাইন ট্রি ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি জিয়া পরিষদের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram