ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৩
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে ওবায়দুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ওবায়দুর শিকদার (৩০) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে নিহতের স্বজনরা ও খায়েরহাট গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এ সময় 'ফাঁসি চাই, ফাঁসি চাই, ওবায়দুর শিকদারের খুনিদের ফাঁসি চাই' লেখা সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল নেতা আরিফুল ইসলাম পাবেল, রুমান শিকদার, এনামুল হক, ইফাজুল মোল্যা, তৌহিদুর রহমান ও রহিমা বেগমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর ৬ মাস পার হলেও পুলিশ এখনও হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি। মামলার চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দিতে দীর্ঘসূত্রতা করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। তাই দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, মামলাটি ডিআইজি কার্যালয়ের মনিটরিং সেলের অধীনে রয়েছে। যা এখনও তদন্তাধীন।

উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ শিকদারের ছেলে ওবায়দুর শিকদার পিকনিকের কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। নিখোঁজের দুই দিন পর একই উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামের একটি রাস্তার ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আমিনুর শিকদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram