ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১৩
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মিজানুর আকন্দ (৩৩) নামে এক যুবকের। সন্তানকে ফিরে না পেয়ে তার পরিবারের মাঝে এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভোঁপাড়া গ্রামের মনছুর আকন্দের ছেলে মিজানুর আকন্দ গত ১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত তার কোনো হদিস পাননি।

​নিখোঁজ মিজানের পিতা মো. মনছুর আকন্দ জানান, মিজানুর কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় ধরে প্রিয় সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সবাই ভেঙে পড়েছেন। তাকে ফিরে পেতে তারা এখন দিশেহারা। এ ঘটনায় ইতোপূর্বেই আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

​আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ নিখোঁজ ওই যুবকের সন্ধানে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন থানায় তার তথ্য পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram