

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মাহদেবপুরে রোববার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ সুলতান মাহমুদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ গোলাম রাব্বানী, মহাদেবপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আল হাসিফ পরাগ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রেজওয়ানুল হক, দি হাঙ্গার প্রজেক্ট এর পিএফজি উপজেলা কো-অডিনেটর এম. সাখাওয়াত হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষিত নারীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ্।
