

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিয়াকৈর উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং নারী সংগঠনের প্রতিনিধিরা।

