ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১২
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

পুঠিয়ায় নিখোঁজের তিনদিন পর পুকুরে রিকশা চালকের লাশ, রহস্য ঘনীভূত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় তিনদিন ধরে নিখোঁজ থাকার পর শিবমন্দিরের উত্তর পাশের একটি পুকুর থেকে মকবুল হোসেন (৬৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৭ মার্চ, ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে পুঠিয়া থানাধীন পুঠিয়া শিবমন্দিরের উত্তর পাশে পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত মকবুল হোসেন পুঠিয়া উপজেলার বারইপাড়া কলোনীপাড়া এলাকার মৃত মনতাজ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ও হাজাম (খৎনা দিতেন) ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মকবুল হোসেন গত তিনদিন ধরে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পেশাগত কারণে তিনি বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন বলে পরিবারের পক্ষ থেকেও শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব পায়নি।

পুকুরের পাহারাদার মোস্তফা মণ্ডল জানান, শনিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে টর্চলাইটের আলো ফেলে তিনি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের মেজ ছেলে হাসিবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। এ সময় পুঠিয়া থানার এসআই মো. আব্দুল মাজেদ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীর ফুলে পচন ধরেছে। ফলে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram