ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৫
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

তারাবি নামাজের ভিডিও প্রকাশ, কনটেন্ট ক্রিয়েটরকে মেরে পুলিশে সোপর্দ

চাঁপাইনবাবগঞ্জে তারাবি নামাজের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় কাউসার আলী নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। 

রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। 

এর আগে, শনিবার (৭ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার একটি মসজিদে তারাবির নামাজ আদায়ের সময় ভিডিও ধারণ ও পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দেন কাউসার আলী। সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, ‘তারাবী সোনার মোর চাঁপাইনবাবগঞ্জ’। 

এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই পরে এলাকাবাসী কনটেন্ট ক্রিয়েটর কাউসার আলীর ওপর চড়াও হন। খবর পেয়ে থানা পুলিশ এলে তাকে তাদের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, কাউসার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় বা ইউনিয়নের ভোটার মতামত নিয়ে ভিডিও কনটেন্ট বানিয়ে এলাকার মধ্যে আলোচনায় আসেন কাউসার আলী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram