ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৬
logo
প্রকাশিত : মার্চ ৬, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে তাহিরপুরে মাদক বিরোধী মানববন্ধন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়তে সুনামগঞ্জের তাহিরপুরে মাদক বিরোধী মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সচেতন যুবক, চারাগাঁও ইসলামী যুব সংঘ আল-ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (মাইঝহাটি), বাশতলা যুব সংঘ, ফ্রেন্ড সোসাইটি ক্লাব এর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধনে রিপন আহমেদ, মুফতি আব্দুল হামিদ আনোয়ার হোসাইন, মাওলানা নুরে আলম, ইব্রাহিম খলিল, নিজাম, উদ্দিন মিনার, লিমন আহমেদ, আতহার আলী, তাফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, মাদক যুব সমাজে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকা হওয়ায় এলাকার চিহ্নিত মাদক কারবারীরা মাথাছড়া দিয়ে উঠেছে। এদেরকে কঠোর ভাবে দমন করতে হবে, না হলে আগামী দিন গুলোতে সমাজে নানান বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

মাদকমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সবাই এগিয়ে আসলে দেশ সুন্দর হবে এবং সমাজের উঠতি বয়সী যুবকগণ দেশ ও পরিবারের কাজে লাগবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদককারবারী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবী জানান এবং সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram