ঢাকা
logo
প্রকাশিত : March 6, 2026

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাই রাবার ও সরঞ্জামসহ আটক ৬

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই রাবার ও বিভিন্ন সরঞ্জামসহ ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এসআই দিলওয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার সিন্দুরখা ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে রুয়েল মিয়া (৩২) নামে একজনকে আটক করা হয়। তিনি কুঞ্জবন এলাকার ইউসুফ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৭০ কেজি ওজনের দুই বস্তা চোরাই রাবার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।

অন্যদিকে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে শুক্রবার ভোররাতে রাধানগর এলাকার একটি লেবু বাগানে অভিযান চালিয়ে সুমন মিয়া (২২) ও রিপন মিয়া (১৯) নামে দুইজনকে আটক করা হয়। তারা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে একটি সাবমার্সিবল পাম্প ও ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

এছাড়া পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন ও সিআর ওয়ারেন্টভুক্ত ১ জনকে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram