ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৪
logo
প্রকাশিত : মার্চ ৬, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছিমা আক্তার কনা (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে গৌরীপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাছিমা আক্তার কনা গৌরীপুর পৌরসভার নতুন বাজার বাড়িওয়ালাপাড়া মহল্লার মৃত আব্দুল আজিজ সর্দারের মেয়ে এবং জুলহাস মিয়ার স্ত্রী। সে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া বাইপাস এলাকার বোর্ডঘর জলিল মোল্লার বাড়িতেও বসবাস করে।

পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন গৌরীপুর থানার এসআই (নিঃ) মো. মহসিন হাসানের নেতৃত্বে এসআই আহাদুল ইসলাম, এএসআই জামাল হোসেন জয়, এএসআই সালেহ আহমেদ নয়ন, নারী কনস্টেবল নারসিন আক্তার ও ফারজানা আফরোজ স্বর্ণাসহ একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় সাড়ে ৮টার দিকে গৌরীপুর রেলস্টেশন রোডে সুজিত স্টোরের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে নাছিমা আক্তার কনাকে আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৩০টি সবুজ রঙের জিপার ব্যাগে রাখা মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৬০০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাছিমা আক্তার কনা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারের সময় পালানোর চেষ্টা করলে তিনি পড়ে গিয়ে সামান্য আঘাত পান। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মোঃ কামরুল হাসান জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গৌরীপুরকে মাদক, সন্ত্রাস ও জুয়া মুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram