ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:২৮
logo
প্রকাশিত : মার্চ ৫, ২০২৬

বড়াইগ্রামে বড়াল প্রেসক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন বড়াল প্রেসক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনপাড়াস্থ মোল্লা কমিউনিটি সেন্টারে প্রেসক্লাব-এর উপদেষ্টা নির্বাহী জামান মাসুদ লিটুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব-এর সভাপতি অমর ডি কস্তা, সহ-সভাপতি আয়নুল হক ও সাধারণ সম্পাদক সৈকত আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব-এর যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আলী ও জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান সরদার, অর্থ ও দপ্তর সম্পাদক লাভলী ইয়াসমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুকুল ক্রুশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাকিবিল্লাহ সরদার, কার্য্য নির্বাহী সদস্য সুমন প্রামানিক, একরামুজ্জান বিদ্যুৎ ও আমজাদ হোসেন ও অন্যান্য সাংবাদিক সদস্যবৃন্দ।

দোয়া মাহফিলে নতুন গঠিত বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রী পরিষদের সফল নেতৃত্ব কামনায়, দেশ ও জাতির কল্যাণ এবং দেশের সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram