ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২০
logo
প্রকাশিত : মার্চ ৫, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নে পত্নীতলায় ছাগল ও উপকরণ বিতরণ

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল, দানাদার খাদ্য ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি ৪৭ নওগাঁ-২ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.এনামুল হক ২শ জন সফলভোগীর মাঝে ৪শ টি ছাগল, দানাদার খাদ্য ও ঢেউটিন এবং অন্যান্য উপকরণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা কর্ম পরিষদের সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা শাখার সহকারী সেক্রেটারী মো.হারুনুর রশিদ, নজিপুর পৌর শাখার আমির মোফাচ্ছেল হক প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram