ঢাকা
logo
প্রকাশিত : March 5, 2026

বাবুগঞ্জে ইউএনও'র সাথে মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা–এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।

সৌজন্য সাক্ষাৎকালে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংগঠনের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবুল বাশার মাসুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি ওয়ালিউল হাসনাত, সহ-সভাপতি মো. শামসুল হক জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম হাওলাদার, সদস্য মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও আব্দুল মালেক খান।

এছাড়াও উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram