ঢাকা
logo
প্রকাশিত : March 4, 2026

শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘তাকওয়া অর্জনের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইফতার ও দোয়া মাহফিল করেছে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।

বুধবার (০৪ মার্চ) সন্ধ্যায় শান্তিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলওয়ার হোসেন ও সহকারি সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর পেশাজীবী জামায়াতের আমীর এড. ইয়াসীন খাঁন। প্রধান অতিথির বক্তব্যে রমজানের তাৎপর্য নিয়ে কথা বলেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।

অন্যান্যদের মাঝে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক তাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আফসার উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতিবৃন্দ।

এসময় শান্তিগঞ্জ উপজেলা জামায়াত, বিএনপি, ছাত্রশিবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram