ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
logo
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫ আগষ্টের লুন্ঠিত অস্ত্র উদ্ধার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ২৪ এর ৫ আগষ্ট থানা থেকে লুণ্ঠিত অস্ত্রসমূহের একটি শটগান বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার হাইজাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের সংযোগস্থল কলাগাছিয়া ও নোয়াদ্দা গ্রামের সংযোগ সেতুর কাছে কচুরীযুক্ত খালের পানি থেকে উদ্ধার করেছে।

স্থানীয় জনৈক মৎস শিকারী খালের পানিতে মাছ ধরার জন্য নেমে পানিতে কচুরীজটের ভিতরে অস্ত্রটি দেখতে পেয়ে এলাকার গন্যমান্যদের শরণাপন্ন হন। তাদের মাধ্যমে সংবাদ পেয়ে আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন, এস আই অজিত চন্দ্র বর্মণ, তাদের সঙ্গীয় ফোর্স এবং আড়াইহাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শটগানটি উদ্ধার করেন।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, অস্ত্রটি ৫ আগষ্ট থানা থেকে লুন্ঠিত অস্ত্রের একটি। লন্ঠিত অস্ত্রের নম্বরের সাথে অস্ত্রটির গায়ে লিখিত নম্বরের মিল রয়েছে। এখানে আরো অস্ত্র আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির মধ্যে আমরা লুন্ঠিত সকল অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram