ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৩
logo
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬

টাঙ্গাইল হাসপাতালে অব্যবস্থাপনার প্রতিবাদ করায় ফাতেমা রহমান অবরুদ্ধ, মারধরের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগ তুলে কথা বলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাকারী ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথী-কে অবরুদ্ধ করে রাখা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইন্টার্নি চিকিৎসকদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) দুপুরের দিকে তিনি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা, শয্যা সংকট এবং সেবায় অব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় ইন্টার্নি ডাক্তারদের একটি অংশ তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

ফাতেমা রহমান বিথী অভিযোগ করেন, রোগীদের দুর্ভোগ নিয়ে কথা বলতে গেলে হঠাৎ কয়েকজন ইন্টার্নি ডাক্তার আমাকে ঘিরে ফেলেন। একপর্যায়ে একটি কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এসময় ধাক্কাধাক্কি ও গায়ে হাত তোলার ঘটনাও ঘটে। বিষয়টি তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এদিকে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন, ঘটনাটি ‘ভুল বোঝাবুঝি’। তাদের দাবি, হাসপাতালের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে কথা কাটাকাটি হয়েছে, তবে মারধরের অভিযোগ সঠিক নয়। যদি মারধরের ঘটনা হয়ে থাকে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram