ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১৪
logo
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬

বিরামপুরে বাজার তদারকি: পাঁচ প্রতিষ্ঠানে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাজার তদারকির অংশ হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানে মোট ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা এবং দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, বিরামপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন এবং জেলা ক্যাবের প্রচার সম্পাদক মাসউদ রানা।

অভিযানে সহযোগিতা করেন বিরামপুর থানার এসআই রাকিবুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।

অভিযানকালে বিরামপুর পৌরশহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক জরিমানা করা হয়। নিরিবিলি হোটেলের প্রোপাইটরকে ১ হাজার টাকা, ক্লাসিক হোটেলের প্রোপাইটরকে ২ হাজার টাকা, কিরণ সেমাই কারখানার প্রোপাইটরকে ৫ হাজার টাকা এবং আরমান ফল ভান্ডারের প্রোপাইটরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সৌখিন সেমাই কারখানার প্রোপাইটর এমদাদুল হককে ‘ঘীয়ে ভাজা সেমাই’ নামে প্রতারণার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা থেকে প্রায় ৩০০ প্যাকেট ‘ঘীয়ে ভাজা সেমাই’-এর মোড়ক জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারীরা জানান, বাজারে ভেজাল ও প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক হয়ে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram