ঢাকা
logo
প্রকাশিত : March 3, 2026

সিরাজগঞ্জের কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ, একজন আহত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলার সোনামুখী ইউনিয়নের ঢকঢগিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুর থেকে শেরপুরগামী বালুবাহী একটি ট্রাককে শেরপুর থেকে কাজিপুরমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এসময় বালুবাহী ট্রাকটির সামনের গ্লাস ভেঙ্গে যায়। আর অন্য ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে করে ওই ট্রাকের চালক চাপা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়। আহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

কাজিপুর থানার এসআই কায়সার জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। খাদে পড়া ট্রাকের মালিককে খবর দেয়া হয়েছে। কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram