ঢাকা
logo
প্রকাশিত : March 3, 2026

এমপি হাজী মুজিবের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময়

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী-এর সঙ্গে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে শ্রীমঙ্গলের একটি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন উন্নয়ন ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সভায় এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী তার নির্বাচনী এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জের সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রায় ৮৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এ এলাকায় প্রায় ৫৮ শতাংশ মুসলিম এবং ৪২ শতাংশ হিন্দু ও অন্যান্য জাতিগোষ্ঠীর ভোটার বসবাস করেন।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে খাসি, মনিপুরী, দেববর্মা, সাঁওতাল, মুন্ডা, ওরাঁও, কন্দসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, যাদের অনেকেরই উভয় দেশে আত্মীয়-স্বজন রয়েছে। তিনি নৃগোষ্ঠীসহ বাঙালি জনগোষ্ঠীর জন্য আইসিসিআর স্কলারশিপ প্রদান, কর্মমুখী ও জীবনমুখী শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ভারতীয় হাই কমিশনের সহযোগিতা কামনা করেন।

জবাবে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ বলেন, এমপির উত্থাপিত বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং বাস্তবায়নে তিনি নিজেও উদ্যোগী থাকবেন। তিনি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরদারে ভারত সরকার যত্নশীল থাকবে বলেও জানান তিনি।

এসময় সভায় ভারতীয় হাইকমিশনের (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক) দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে সহকারী হাইকমিশনার শ্রীমঙ্গলস্থ শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram