ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৪
logo
প্রকাশিত : মার্চ ৩, ২০২৬

যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

শহিদ জয়, যশোর: রমজান মাস উপলক্ষে বিশেষ টাস্কফোর্স অভিযানে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সদস্যরা।

মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।

অভিযানকালে রূপদিয়া বাজারের ‘গোপাল স্টোর’-কে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৫ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় আরও ৫ হাজার টাকা মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের ‘খান পান’ প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram