

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোর জেলার চৌগাছা উপজেলায় বাঙালি ফাউন্ডেশন কর্তৃক মাহে রমজান উপলক্ষে ফুড প্যাকেট প্রদান অনুষ্ঠান আজ সোমবার দুপুর ১২ টায় চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক মো: হজরত আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মেজবাহ উদ্দিন, বাঙালি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মো: আরিফ হাওলাদার।
অনুষ্ঠানে বাঙালি ফাউন্ডেশন ১১০টি পরিবারের মাঝে চাউল, ডাউল, সেমাই, চিনি, খেজুর, পেঁয়াজ, আলু, তেল ইত্যাদি ইফতারী খাদ্যপণ্য বিতরণ করে।
