

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় ৩০৪ জন উপকারভোগীদের মাঝে শর্ত সাপেক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
এ সময় ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা মো. কামরুজ্জামান, আসন পরিচালক মো. মারুফ আহমেদ, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মামুনুর রশীদ, সন্তোষ মিত্র, সারামিতা হালদার প্রমুখ।
এপি ম্যানেজার মানুয়েল হাসদা জানান, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ৩০৪জন উপকারভোগীদের মাঝে শর্তসাপেক্ষে ৩০ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হবে। এদের মধ্যে একজন উপকারভোগীকে শর্ত সাপেক্ষে নগদ ১০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হবে।
