ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৬
logo
প্রকাশিত : মার্চ ১, ২০২৬

দামুড়হুদায় সিপি ফুড প্রোডাক্টকে ৭০ হাজার টাকা জরিমানা

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজের নামে প্যাকেটজাত করা এবং শিশু খাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকার অভিযোগে চুয়াডাঙ্গার সিপি ফুড প্রোডাক্টকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১ মার্চ) দুপুরে দামুড়হুদা উপজেলার মোস্তফাপুর ও দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় মফিজুর রহমানের মালিকানাধীন মেসার্স সিপি ফুড প্রোডাক্টকে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোটেল, ওষুধ ও মুদি দোকানে তদারকি করা হয়। এসময় মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সচেতন ও নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram