ঢাকা
logo
প্রকাশিত : March 1, 2026

মান্দায় ছাত্রদল নেতার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের তালা ভেঙে দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে। শনিবার দুপুরে তেঁতুলিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগের তীর জাতীয়তাবাদী ছাত্রদল তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হান্নানের দিকে। তিনি তেলিপাড়া গ্রামের গাজীমুদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, দখল করা ঘরটিতে গোসাইপুর গ্রামের আবুল কালাম নামে এক ব্যক্তি বসবাস করতেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় উপজেলা প্রশাসন ঘরটি তালাবদ্ধ করে রাখে। শনিবার দুপুরে আব্দুল হান্নান তালা ভেঙে ঘরটি দখল করে নেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় ভূমিহীন সোহরাব হোসেন কারিগর বলেন, তিনি ভূমিহীন ব্যক্তি হিসেবে ঘর বরাদ্দের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে ঘরটি তালা ভেঙে দখল করা হয়েছে।

অভিযোগের বিষয়ে আব্দুল হান্নান বলেন, ঘরটি খালি অবস্থায় পড়ে ছিল। তাই তিনি সেটি দখল করে নিয়েছেন। এটি সঠিক হয়েছে কি না বলতে পারছি না।

এ বিষয়ে মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram