ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৬
logo
প্রকাশিত : মার্চ ১, ২০২৬

উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম এর বিরুদ্ধে ঘুষ দাবি, দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) সকাল ১০টায় ব্র্যাক ব্যাংকের সামনে পৌরশহরের ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন উল্লাপাড়া বাজারের ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম। তিনি অভিযোগে বলেন, ২০২৪ সালে ৫ মে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখা থেকে ৫২ লাখ টাকা ব্যবসায়িক ঋণ গ্রহণ করেন। একইসঙ্গে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানিতে ৫৭ লাখ টাকার অগ্নি বীমা সম্পাদন করেন।

গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১২টার দিকে তার ‘ভাই ভাই স্টোরে’ অগ্নিকাণ্ড সংগঠিত হয়ে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয় বলে দাবি করেন প্রোপাইটর শহিদুল ইসলাম।

অভিযোগে তিনি আরও বলেন, ঘটনার পর ব্যাংকের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ঋণ মওকুফ ও বীমার সম্পূর্ণ অর্থ ৫৭ লাখ টাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এদিকে শাখা ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বিভিন্ন অজুহাতে বিষয়টি দীর্ঘসূত্রতায় পেলে তাকে ঘুরাচ্ছেন বলে অভিযোগ শহিদুলের।

তিনি আরও দাবি করেন, ব্যাংক ম্যানেজার বিভিন্ন সময়ে তার কাছ থেকে ঋণের কিস্তির টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন। পাশাপাশি ৩০ লাখ টাকা ঘুষ দাবি করে নতুন করে এক কোটি ২০ লাখ টাকার ঋণ ও বীমার অর্থ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বলেও অভিযোগ করেন তিনি। পরে ঘুষ দিতে অস্বীকার করায় ঋণ সুবিধা ও বীমার অর্থ নানা তালবাহানা করে চলেছেন ব্যাংক ম্যানেজার মনিরুল।

মানববন্ধনে প্রতারণার শিকার দাবি করে মো. শহিদুল ইসলাম কাফনের কাপড় পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram