ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫০
logo
প্রকাশিত : মার্চ ১, ২০২৬

নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খান সভাপতি, এস.এ টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম বাবুল সাধারণ সম্পাদক, চ্যানেল এস প্রতিনিধি শাহাদাৎ বাবু কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, সহ-সভাপতি জিটিভির নোয়াখালী প্রতিনিধি বিকাশ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল ও একুশে টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল, সাংগঠনিক সম্পাদক মাই টিভির নোয়াখালী প্রতিনিধি ইউনূস শিকদার বাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্টার নিউজের নোয়াখালী প্রতিনিধি গোলাম কিবরিয়া রাহাত, দপ্তর সম্পাদক গ্লোবাল টিভির স্টাফ রিপোর্টার আবু রায়হান সরকার, কার্যনির্বাহী সদস্য এখন টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি নাসিম শুভ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি ফিরোজ উদ্দিন ও এশিয়ান টিভির নোয়াখালী প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল।

ইফতার মাহফিলের পূর্বে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, প্রয়াত সাংবাদিক এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram