ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৬

পাঁচবিবিতে নিষিদ্ধ গরু জবাই, কসাইকে ১০ হাজার টাকা জরিমানা

ফারহান ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গর্ভবতী গরু জবাই জবাইয়ের তথ্য পেয়ে ও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মাংস বিক্রির দায়ে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের আগে পৌর শহরের গোস্ত হাটির দেলোয়ার কসাইখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে একটি গর্ভবতী গরু জবাইয়ের তথ্য পেয়ে এবং পাশাপাশি গরু জবাইয়ের আগে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা না থাকার বিষয়টিও নিশ্চিত হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ। তিনি দায়ী কসাই দেলোয়ারকে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হাসান আলী, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হাসান আলী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে এক কসাই একটি গর্ভবতী গরু জবাই করেছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৫ ধারায় (অযোগ্য পশু জবাই) এবং লাইসেন্স না থাকায় ৮ ধারায় অভিযুক্ত করে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এবং আইনের ২৪ ধারায় দণ্ড প্রাপ্ত করা হয়।

তিনি আরও বলেন, যেকোনো পশু জবাইয়ের আগে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করিয়ে হেলথ সার্টিফিকেট নিতে হবে। মাংস বিক্রির সময় সনদটি দৃশ্যমান স্থানে রাখতে হবে, যাতে ক্রেতারা নিশ্চিত হতে পারেন পশুটি স্বাস্থ্য পরীক্ষার পর জবাই করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram